Terms
শর্তাবলী
প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম। অ্যাকাউন্ট খোলার আগে একবার পড়ে নিন।
সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬
১. সম্মতি
ZDX ORG ব্যবহার করে আপনি এই শর্তাবলি মেনে নিচ্ছেন। কোনো শর্তে সম্মত না হলে প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।
২. অ্যাকাউন্ট
- সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে; ভুল ইন-গেম UID দিলে prize বাতিল হতে পারে।
- পাসওয়ার্ড ও ট্রানজেকশন PIN আপনার দায়িত্বে সংরক্ষিত রাখতে হবে।
- একাধিক অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট বিক্রি বা অন্যকে দেওয়া নিষিদ্ধ — ধরা পড়লে ব্যালেন্স বাজেয়াপ্ত হতে পারে।
- ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীকে অভিভাবকের অনুমতি নিতে হবে।
৩. টুর্নামেন্ট ও ফেয়ার প্লে
- রেজিস্টার্ড গেম UID দিয়েই খেলতে হবে। ভিন্ন UID ব্যবহার করলে refund ছাড়া কিক।
- Hack, script, panel, config বা emulator ব্যবহার করলে স্থায়ী ban।
- সলো ম্যাচে teaming up বা রুমে toxic আচরণ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে।
বিস্তারিত ম্যাচ নিয়ম রুলস পেজে দেওয়া আছে।
৪. ওয়ালেট ও পেমেন্ট
- ডিপোজিট ব্যালেন্স শুধু টুর্নামেন্টে জয়েন করতে ব্যবহার করা যায়, সরাসরি উইথড্র করা যায় না।
- শুধু winning balance উইথড্রযোগ্য, এবং অ্যাডমিনের নির্ধারিত সর্বনিম্ন সীমার উপরে হতে হবে।
- এন্ট্রি ফি সাধারণত ফেরতযোগ্য নয় — তবে টুর্নামেন্ট authority বাতিল করলে সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।
- ভুল/জাল TrxID দিলে ডিপোজিট বাতিল হতে পারে এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
- সব লেনদেনের রেকর্ড অ্যাপেন্ড-অনলি লেজারে সংরক্ষিত থাকে।
৫. অ্যাকাউন্ট বন্ধ
শর্ত ভাঙলে আমরা আগাম নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করতে পারি। গুরুতর ক্ষেত্রে (যেমন hack বা প্রতারণা) অবশিষ্ট ব্যালেন্স বাজেয়াপ্ত হতে পারে। কোনো বৈধ উইনিং বাকি থাকলে যাচাইয়ের পর সেটি পরিশোধ করা হয়।
৬. দায়সীমা
ZDX ORG একটি স্কিল-বেজড ই-স্পোর্টস ও প্রতিযোগিতামূলক প্র্যাকটিস প্ল্যাটফর্ম। এন্ট্রি ফি দিয়ে অর্গানাইজারের হোস্টিং, সার্ভার ও অ্যাডমিনিস্ট্রেশন খরচ কভার করা হয়। ইন্টারনেট বিভ্রাট, ডিভাইস সমস্যা বা তৃতীয় পক্ষের সেবা বন্ধের জন্য আমরা দায়ী নই।
Free Fire একটি স্বতন্ত্র ব্র্যান্ড; ZDX ORG Garena-এর সাথে সম্পৃক্ত নয়।
৭. যোগাযোগ
শর্তাবলি সংক্রান্ত প্রশ্ন: no-reply@zdxorg.com